ডেলিভারি পলিসি
সর্বশেষ হালনাগাদ: ২৬ সেপ্টেম্বর ২০২৬
SoftKitBD শুধু ডিজিটাল পণ্য বিক্রি করে। তাই কোনো কুরিয়ার বা ডেলিভারি চার্জ নেই — সব পণ্য অনলাইনে, আপনার অর্ডার পেজে পৌঁছে দেওয়া হয়।
কোন পণ্য কীভাবে পাবেন
- ডাউনলোড ফাইল (টেমপ্লেট, ই-বুক, কোর্স): পেমেন্ট নিশ্চিত হওয়ার সাথে সাথে অর্ডার পেজে ডাউনলোড বাটন চালু হয়।
- লাইসেন্স কি: পেমেন্ট নিশ্চিত হওয়ার সাথে সাথে অর্ডার পেজে কি দেখানো হয়, কপি করে ব্যবহার করবেন।
- সাবস্ক্রিপশন ও অ্যাকাউন্ট (যেমন ChatGPT Plus, Canva Pro): আমাদের টিম হাতে চালু করে দেয়। প্রতিটি পণ্যের পেজে ডেলিভারির সময় লেখা থাকে — সাধারণত কয়েক মিনিট থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টা। অ্যাকাউন্টের তথ্য অর্ডার পেজে দেখানো হয় এবং দরকার হলে WhatsApp-এ জানানো হয়।
পেমেন্ট নিশ্চিত হতে কত সময় লাগে
- বিকাশ, নগদ বা রকেট অ্যাপ থেকে টাকা পাঠিয়ে ট্রানজেকশন আইডি (TrxID) দিলে আমরা স্টেটমেন্ট মিলিয়ে পেমেন্ট নিশ্চিত করি। সাপোর্টের সময়ে (প্রতিদিন সকাল ১০টা – রাত ১০টা) এতে কত সময় লাগবে আগে থেকে নিশ্চিত বলা যায় না; কিছুটা কম-বেশি হতে পারে।
- সাপোর্টের সময়ের বাইরে পেমেন্ট করলে পরের দিন সকালে সবার আগে নিশ্চিত করা হয়।
ডেলিভারি কোথায় দেখবেন
পেমেন্টের পর যে অর্ডার পেজ খোলে, সেটিই আপনার ডেলিভারি পেজ — লিংকটি সেভ করে রাখুন। লিংক হারালে অর্ডার ট্র্যাক পেজে অর্ডারের সময় দেওয়া মোবাইল নম্বর দিয়ে আবার পাবেন।
দেরি হলে বা সমস্যা হলে
- প্রতিশ্রুত সময়ের মধ্যে পণ্য না পেলে পেইড অর্ডারের ডেলিভারি সমস্যা, ফ্রি রিপ্লেসমেন্ট বা রিফান্ড নিষ্পত্তির জন্য পেইড অর্ডার পেজ অথবা "আমার অ্যাকাউন্ট" থেকে সাপোর্ট টিকিট ওপেন করা বাধ্যতামূলক। টিকিট ওপেনকারীরা ফার্স্ট প্রায়োরিটি পান। কথা বলতে চাইলে সরাসরি হটলাইনে কল করা যাবে।
- আমরা পণ্য দিতে ব্যর্থ হলে রিফান্ড পলিসি অনুযায়ী টাকা ফেরত দেওয়া হবে।