মূল অংশে যান
SoftKitBD

ব্যবহারের শর্তাবলী

সর্বশেষ হালনাগাদ: ২৬ সেপ্টেম্বর ২০২৬

SoftKitBD (NEXTGEN DIGITAL MARKETING) থেকে কোনো পণ্য কেনার মাধ্যমে আপনি নিচের শর্তাবলীতে সম্মত হচ্ছেন।

১. পণ্য ও ডেলিভারি

  • সকল পণ্য ডিজিটাল; কোনো ফিজিক্যাল পণ্য পাঠানো হয় না।
  • পেমেন্ট সফল হলে ডাউনলোড লিংক ও (প্রযোজ্য ক্ষেত্রে) লাইসেন্স কি অর্ডার পেজে দেখানো হয়।
  • প্রতিটি অর্ডারের ডাউনলোড লিংক নির্দিষ্ট সংখ্যক বার ব্যবহার করা যায়।
  • সাবস্ক্রিপশন পণ্যের (যেমন ChatGPT, Canva, Netflix) লগইনের তথ্য বা অ্যাক্টিভেশন সাধারণত ৫–৩০ মিনিটের মধ্যে অর্ডার পেজে ও WhatsApp-এ দেওয়া হয়।
  • সাবস্ক্রিপশনের মেয়াদ ডেলিভারির দিন থেকে গণনা করা হয় এবং অর্ডার পেজে মেয়াদ শেষের তারিখ দেখানো থাকে।
  • শেয়ার্ড প্ল্যানে পণ্যের পেজে দেওয়া নিয়ম (যেমন পাসওয়ার্ড বা প্রোফাইল না বদলানো, ডিভাইস সীমা) মেনে চলতে হবে। নিয়ম ভাঙলে অ্যাকাউন্ট সরিয়ে নেওয়া হতে পারে।

২. লাইসেন্স ও ব্যবহার

  • প্রতিটি লাইসেন্স কি শুধুমাত্র ক্রেতার নিজের ব্যবহারের জন্য।
  • কেনা ফাইল বা লাইসেন্স কি পুনরায় বিক্রি, শেয়ার বা প্রকাশ্যে বিতরণ করা নিষিদ্ধ।
  • শেয়ারিং বা অপব্যবহারের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট লাইসেন্স বাতিল করা হতে পারে এবং রিফান্ড প্রযোজ্য হবে না।
  • সফটওয়্যারের ব্যবহার সংশ্লিষ্ট নির্মাতা প্রতিষ্ঠানের নিজস্ব লাইসেন্স শর্তাবলী দ্বারাও নিয়ন্ত্রিত।

৩. পেমেন্ট

সকল পেমেন্ট PayStation পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রক্রিয়া করা হয়। আমরা আপনার কার্ড বা মোবাইল ব্যাংকিং পিন সংরক্ষণ করি না।

৪. দায়সীমা

পণ্যের বিবরণে উল্লিখিত সিস্টেম চাহিদা পূরণ না করা ডিভাইসে পণ্য কাজ না করার দায় SoftKitBD বহন করবে না, তবে আমাদের সাপোর্ট টিম সর্বোচ্চ সহযোগিতা করবে।

৫. পরিবর্তন

প্রয়োজনে এই শর্তাবলী হালনাগাদ করা হতে পারে। হালনাগাদের তারিখ এই পেজের উপরে উল্লেখ থাকবে।

প্রশ্ন থাকলে সরাসরি কল করুন: 09658-117761, অথবা WhatsApp-এ মেসেজ বা ভয়েস নোট দিন: 01352359387 (এই নম্বরে কল নয়)।

যোগাযোগ করুন

প্রতিদিন সকাল ১০টা – রাত ১০টা