মূল অংশে যান
SoftKitBD

প্রাইভেসি পলিসি

সর্বশেষ হালনাগাদ: ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার তথ্যের নিরাপত্তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই পলিসিতে ব্যাখ্যা করা হয়েছে আমরা কী তথ্য সংগ্রহ করি এবং কীভাবে ব্যবহার করি।

যে তথ্য সংগ্রহ করা হয়

  • নাম, মোবাইল নম্বর ও ইমেইল — অর্ডার প্রক্রিয়া ও পণ্য ডেলিভারির জন্য।
  • চেকআউট ফর্মে লেখা তথ্য, অর্ডার সম্পন্ন না হলেও — অসম্পূর্ণ অর্ডারে সাহায্য করার জন্য।
  • IP ঠিকানা ও ব্রাউজারের তথ্য — প্রতারণা ও লাইসেন্স অপব্যবহার রোধে।

যে তথ্য সংগ্রহ করা হয় না

আপনার কার্ড নম্বর, বিকাশ/নগদ পিন বা পাসওয়ার্ড আমরা কখনো দেখি বা সংরক্ষণ করি না — এগুলো সরাসরি পেমেন্ট গেটওয়ে প্রক্রিয়া করে।

তথ্যের ব্যবহার

  • অর্ডার ডেলিভারি, সাপোর্ট ও রিফান্ড প্রক্রিয়ার জন্য।
  • অসম্পূর্ণ অর্ডার সম্পর্কে একবার বা দুবার মনে করিয়ে দেওয়ার জন্য (WhatsApp/ইমেইল)।
  • বিজ্ঞাপনের কার্যকারিতা মাপার জন্য (Meta Pixel/Conversions API ও Google Analytics), যেখানে ইমেইল ও ফোন নম্বর এক-মুখী হ্যাশ করে পাঠানো হয়।
  • কতজন সাইটে এলেন, কোন দেশ ও কোন ডিভাইস থেকে, তা আমরা নিজেদের সার্ভারে গুনি। আপনার IP ঠিকানা জমা রাখা হয় না, আর এই হিসাব প্রায় ১৩ মাস পর মুছে যায়।
  • সাইট সহজ করতে Microsoft Clarity দিয়ে বেনামে দেখা হয় ভিজিটররা কোথায় চাপেন ও স্ক্রল করেন। আপনার লেখা তথ্য ঢাকা থাকে, আর অর্ডার, পেমেন্ট ও অ্যাকাউন্ট পেজে এটি চলে না।
  • কোন বিজ্ঞাপন বা লিংক থেকে এসেছেন তা মনে রাখতে ৩০ দিনের একটি কুকি ব্যবহার করা হয়। ব্রাউজারের কুকি মুছে দিলে এটিও মুছে যায়।

তৃতীয় পক্ষ

আপনার তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি করা হয় না। শুধুমাত্র পেমেন্ট সেবাদাতা ও প্রয়োজনীয় অন্যান্য সেবাদাতাদের সাথে সেবা প্রদানের জন্য ন্যূনতম তথ্য শেয়ার করা হয়।

আপনার অধিকার

আপনার তথ্য মুছে ফেলতে বা সংশোধন করতে চাইলে WhatsApp-এ (০১৩৫২৩৫৯৩৮৭) জানান।

যোগাযোগ করুন

প্রতিদিন সকাল ১০টা – রাত ১০টা