মূল অংশে যান
SoftKitBD

রিফান্ড পলিসি

সর্বশেষ হালনাগাদ: ২৬ সেপ্টেম্বর ২০২৬

আমরা চাই আপনি প্রতিটি কেনাকাটায় সন্তুষ্ট থাকুন। কোনো পণ্য কাজ না করলে আগে ঠিক করে দেওয়া বা বদলে দেওয়ার চেষ্টা করি। তাতে সমাধান না হলে নিচের শর্তে অর্ডারের ৪৮ ঘণ্টার মধ্যে আবেদনে টাকা ফেরত দেওয়া হয়।

কখন রিফান্ড পাবেন

  • লাইসেন্স কি বা ফাইল কাজ না করলে, এবং আমাদের সাপোর্ট টিম তা সমাধান করতে ব্যর্থ হলে।
  • পেমেন্ট সফল হওয়া সত্ত্বেও পণ্য ডেলিভারি না পেলে এবং আমরা তা দিতে ব্যর্থ হলে।
  • একই অর্ডারের জন্য ভুলবশত একাধিকবার টাকা কেটে গেলে (অতিরিক্ত টাকা ফেরত)।

সাবস্ক্রিপশন পণ্যের ক্ষেত্রে

  • মেয়াদের মধ্যে অ্যাকাউন্টে সমস্যা হলে আমরা ফ্রি রিপ্লেসমেন্ট দিই।
  • রিপ্লেসমেন্ট দেওয়া সম্ভব না হলে বাকি মেয়াদের আনুপাতিক টাকা ফেরত দেওয়া হবে।
  • শেয়ার্ড প্ল্যানের নিয়ম ভাঙার কারণে অ্যাকাউন্ট বন্ধ হলে রিফান্ড প্রযোজ্য নয়।

কখন রিফান্ড প্রযোজ্য নয়

  • পণ্য সঠিকভাবে কাজ করছে কিন্তু মত পরিবর্তন হয়েছে।
  • লাইসেন্স কি শেয়ার বা অপব্যবহার করা হয়েছে।
  • অর্ডারের ৪৮ ঘণ্টা পার হয়ে যাওয়ার পর আবেদন করা হলে।

কীভাবে আবেদন করবেন

পেইড অর্ডারের ডেলিভারি সমস্যা, ফ্রি রিপ্লেসমেন্ট বা রিফান্ড নিষ্পত্তির জন্য পেইড অর্ডার পেজ অথবা "আমার অ্যাকাউন্ট" থেকে সাপোর্ট টিকিট ওপেন করা বাধ্যতামূলক। টিকিট ওপেনকারীরা ফার্স্ট প্রায়োরিটি পান। কথা বলতে চাইলে সরাসরি হটলাইনে কল করা যাবে। টিকিটে অর্ডার নম্বর ও সমস্যার স্ক্রিনশট দিন। রিফান্ড অনুমোদিত হলে যে মাধ্যমে পেমেন্ট করেছিলেন (বিকাশ/নগদ/রকেট/কার্ড), সেই মাধ্যমেই ৭ কর্মদিবসের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে।

যোগাযোগ করুন

প্রতিদিন সকাল ১০টা – রাত ১০টা